SPORTS: ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা, শ্রীলঙ্কায় ক্যাপ্টেন রোহিত ও সূর্য, দেখেনিন পুরো দল

ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা! লঙ্কান সফরের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে বোর্ড। আজ অবশেষে টিম ঘোষণা করা হয়েছে। প্রত্যাশা অনুযায়ী, টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। অন্যদিকে, ওডিআইয়ে অধিনায়কের দায়িত্বে থাকবেন রোহিত শর্মা।

রোহিতের নেতৃত্বে ভারত সম্প্রতি টি-২০ বিশ্বকাপ জিতেছে। এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ।
এই লক্ষ্য পূরণের জন্য জোড়া বিশ্বকাপ জয়ের নীলচিত্র তৈরি করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য শুভমন গিলকে তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে।লঙ্কান সফরে গিলকে টি-২০ ও ওডিআই দুই ফর্ম্যাটেই সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

গৌতম গম্ভীরের অধীনে এটি ভারতের প্রথম সীমিত ওভারের সিরিজ।হার্দিক পান্ডিয়ার পরিবর্তে সূর্যকুমার যাদবকে টি-২০ অধিনায়ক করা হয়েছে।শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল ওডিআই দলে ফিরে এসেছেন।রিয়ান পরাগ ও হর্ষিত রানা প্রথমবারের মতো ভারতের ওডিআই দলে ডাক পেয়েছেন।বিরাট কোহলি ওডিআই সিরিজে খেলবেন।

স্কোয়াড:

টি-২০ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।

ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শ