কোটা নিয়ে উত্তাল কর্নাটক! চাপে পড়ে ব্যাকফুটে সরকার, শেষমেশ স্থগিত করা হলো বিল

কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে তোলপাড় চলছে। প্রতিবেশী দেশে অস্থিরতার মধ্যেই কর্ণাটকে সংরক্ষণ বিল আনতে চলেছে সরকার। কিন্তু বর্তমানে কর্ণাটক সরকার সেই বিলে এগোচ্ছে না

কর্ণাটক সরকার বেসরকারি চাকরিতে স্থানীয়দের জন্য ৫০ শতাংশ কোটা রাখার বিল পাশ করেছিল। এই বিল নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। এরপর কর্ণাটক সরকার বিলটি স্থগিত করে।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘বিলটি পুনর্বিবেচনা করা হবে এবং আগামী দিনগুলোতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে।’

তিনি লেখেন, ‘বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে কান্নাড়িদের জন্য কোটা রেখে মন্ত্রিসভায় যে বিলটি অনুমোদিত হয়েছিল, তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ‘বিলটির প্রয়োগ শুরু হলে বেঙ্গালুরুতে প্রতিষ্ঠান ছালানোর মতো দক্ষ কর্মী পাওয়া যাবে না।’

এই কোটা ব্যবস্থার বিরোধীতা করছেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ীই এই সংরক্ষণকে ‘বৈষম্যমূলক’ বলে উল্লেখ করেছেন।