বাতিলের পথে ২৫৭৫৩ চাকরি? সুপ্রিম কোর্টে SSC মামলা নিয়ে এলো বড় আপডেট

২০১৬ সালের SSC নিয়োগ পরীক্ষায় (SSC Reruitment Scam) দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করে। এর ফলে প্রায় ২৬,০০০ জন চাকরি হারায়।

সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় এবং মামলার শুনানি ১৬ই জুলাই নির্ধারণ করে।এবার স্কুল সার্ভিস কমিশন (SSC) তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে।SSC-এর দাবি, তাদের নিয়োগের হিসেবের সাথে পর্ষদের তথ্য মেলে না।কলকাতা হাইকোর্টেও এই গরমিল নিয়ে আলোচনা হয়েছিল।
আইনজীবীদের মতে, সুপ্রিম কোর্টে যদি SSC পূর্ববর্তী তথ্যের সাথে ভিন্ন তথ্য দেয়, আদালত কঠোর সিদ্ধান্ত নিতে পারে।

সুপ্রিম কোর্টের রায়ের ফলে যাদের চাকরি বাতিল হয়েছে তারা আগামী ১৬ই জুলাই পর্যন্ত চাকরিতে থাকতে পারবে।পরে, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের চাকরি যাবে এবং বেতন ফেরত দিতে হবে।

কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ থাকা সত্ত্বেও, বেআইনিভাবে নিয়োগপ্রাপ্তদের চাকরি যাবে এবং তাদের বেতন ফেরত দিতে হবে।SSC তথ্যগত গরমিলের ব্যাখ্যা করে যোগ্যদের চাকরি রক্ষার চেষ্টা করছে।সুপ্রিম কোর্ট ১৬ই জুলাই এই মামলার শুনানি করবে।