জিন্স পরা নিয়ে প্রশ্ন, রাগে স্বামীকে কুপিয়ে খুন করলেন স্ত্রী!

স্ত্রীকে জিন্স পরতে দিতে চাননি স্বামী। অভিযোগ, সেই রাগে স্বামীকে কুপিয়ে খুন করেছেন স্ত্রী।

শনিবার (১৬ জুলাই) ঝাড়খণ্ডের জামতারা জেলার জোড়ভিথা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মহিলার নাম পুষ্প হেমব্রম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পাশের গোপালপুর গ্রামে মেলা দেখতে গিয়েছিলেন পুষ্প। তার পরনে ছিল জিন্স। মেলা দেখে বাড়ি ফিরে আসার পর স্ত্রীকে জিন্স পরে থাকতে দেখে বেজায় চটে যান পুষ্পের স্বামী। জিন্স পরা নিয়ে দম্পতির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পুষ্পের স্বামী বারবার জিজ্ঞাসা করতে থাকেন কেন তিনি জিন্স পরে বাড়ির বাইরে গিয়েছিলেন।

অভিযোগ, এর পর ছুরি নিয়ে স্বামীর দিকে তেড়ে যান পুষ্প। স্বামীকে ওই ছুরি দিয়ে এলোপাথাড়ি আক্রমণ করেন তিনি। চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের বাবা কর্ণেশ্বর টুডু জানান, জিন্স পরা নিয়ে তার ছেলে এবং পুত্রবধূর মধ্যে বাক্‌বিতন্ডা চলছিল। এর পরই পুত্রবধূ ছুরি নিয়ে তার ছেলের উপর আক্রমণ করেন। পুলিশ এই খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে। পুষ্পর বিরুদ্ধে ধানবাদে অভিযোগও দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *