বিশেষ: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, জেনেনিন কোন স্টেশন থেকে ছেড়ে কোথায় যায় ট্রেনটি?

দেশে আবারও ভয়ঙ্কর রেল দুর্ঘটনা! নীচবাড়ি ও রাঙাপানি স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার কাছে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত বহু।
পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসম – এই তিন রাজ্যকে সংযোগকারী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দু’টি রুটে চলে।
শিয়ালদা – শিলচর (১৩১৭৫/৭৬): এই ট্রেনটি সপ্তাহে তিনবার (সোম, বুধ ও শনিবার) শিয়ালদা থেকে সকাল 6:50 মিনিটে ছাড়ে এবং পরদিন দুপুর 2:30 মিনিটে শিলচরে পৌঁছায়।
শিয়ালদা – আগরতলা (১৩১৭৩/৭৪): এই ট্রেনটি সপ্তাহে চারবার (রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার) শিয়ালদা থেকে সকাল 6:50 মিনিটে ছাড়ে এবং পরদিন
বিকেল 5:50 মিনিটে আগরতলায় পৌঁছায়।
শিয়ালদা – শিলচর রুটের থামার সময়:
বর্ধমান জংশন: 8:52 AM
বোলপুর শান্তিনিকেতন: 9:45 AM
নিউ ফরাক্কা জংশন: 12:52 PM
মালদা টাউন: 1:45 PM
কিষাণগঞ্জ: 4:02 PM
নিউ কোচবিহার: 8:30 PM
নিউ আলিপুরদুয়ার: 8:55 PM
নিউ বঙ্গাইগাঁও: 11:15 PM
গুয়াহাটি: 3:05 AM
লামডিং জংশন: 6:55 AM
শিলচর: 2:30 PM
শিয়ালদা – আগরতলা রুটের থামার সময়:
বর্ধমান জংশন: 8:52 AM
বোলপুর শান্তিনিকেতন: 9:45 AM
নিউ ফরাক্কা জংশন: 12:52 PM
মালদা টাউন: 1:45 PM
কিষাণগঞ্জ: 4:02 PM
নিউ জলপাইগুড়ি: 4:52 PM
নিউ কোচবিহার: 8:30 PM
নিউ আলিপুরদুয়ার: 8:55 PM
নিউ বঙ্গাইগাঁও: 11:15 PM
গুয়াহাটি: 3:05 AM
লামডিং জংশন: 6:55 AM
নিউ করিমগঞ্জ: 1:11 PM
আগরতলা: 5:50 PM
দুর্ঘটনার পর:
ক্ষতিগ্রস্ত বগি বাদ দিয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।দুর্ঘটনার কারণ তদন্ত করছে রেল কর্তৃপক্ষ।