OMG! জ্বালাপোড়া গরমে সৌদিতে ১৯ হজযাত্রীর মৃত্যু, নিখোঁজ ১৭, উদ্বেগে পরিবারের লোকেরা

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জন হজযাত্রীর। মাত্রাতিরিক্ত গরমের কারণে ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়েই তাদের মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
মৃতদের মধ্যে ১৪ জন জর্ডানের এবং ৫ জন ইরানের বাসিন্দা।রবিবার জর্ডান ও ইরান কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ২ হাজার ৭৬০ জনেরও বেশি হজযাত্রী সানস্ট্রোক ও তাপপ্রবাহে আক্রান্ত হয়েছেন।সোমবার মক্কার তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আবহাওয়া বিভাগের পূর্বাভাস।
চলতি বছর মধ্যপ্রাচ্যে তীব্র গরম।হজের সময় মক্কা ও মদিনায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।বয়স্কদের ঝুঁকি বেশি, কারণ হজের অনেক নিয়ম পালন করতে হয় খোলা জায়গায় ও খালি পায়ে।
২০২৩ সালে হজে মৃত্যু হয়েছিল ২৪০ জনের, যাদের অধিকাংশই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।গত বছর সৌদি আরবে প্রায় ১০ হাজার মানুষ প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ হজযাত্রীদের ঠাণ্ডা থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করতে, হালকা রঙের পোশাক পরতে এবং সূর্যের তীব্র আলো থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে।
এবার হজে অংশগ্রহণকারী হজযাত্রীর সংখ্যা ১৮ লাখেরও বেশি।বুধবার হজ শেষ হবে।হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল গত শুক্রবার।