মাওবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিহত ৮ মাওবাদী, শহিদ ১ জওয়ান

ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার অবুঝমার পাহাড়ি জঙ্গলে শনিবার সকাল থেকে মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি চলে। এই সংঘর্ষে আটজন মাওবাদী নিহত হয়েছে। দুঃখজনকভাবে, একজন সেনা জওয়ানও এই লড়াইয়ে শহীদ হয়েছেন এবং দুইজন জওয়ান গুরুতর আহত হয়েছেন।
সূত্র জানাচ্ছে, গত দুই দিন ধরে এই এলাকায় মাওবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। ১২ জুন থেকে শুরু হওয়া এই অভিযানে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, টাস্ক ফোর্স, টিবেটান বর্ডার পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর একটি বড় দল অংশ নিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে মাওবাদীরা গুলিবর্ষণ শুরু করে। এর জবাবে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। ঘন্টাখানেক ধরে চলা এই লড়াই থেমে যায় দুপুরের দিকে।
এই অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহত জওয়ানদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় মাওবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বহু মাওবাদী নিহত হয়েছে। অনেক মাওবাদী আত্মসমর্পণও করেছে।
এই ঘটনায় শোক ও সন্তাপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। শহীদ জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা। আহত জওয়ানদের শীঘ্র সুস্থতা কামনা করেছেন।