সুস্মিতার সঙ্গে বাবার প্রেম নিয়ে এবার যা বললেন ললিতপুত্র রুচির

প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে তাঁর বাবার প্রণয়ঘটিত সম্পর্ক প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ললিতপুত্র রুচির মোদি। বৃহস্পতিবার (১৪ জুলাই) টুইটারে ললিত মোদি জানান তাঁর এবং সুস্মিতার সম্পর্কের কথা। পরে স্পষ্ট করে জানান তাঁদের বিয়ে হয়নি, প্রণয়ের সম্পর্কে আছেন দুজনে। তবে বিয়ে যে একদিন হবে সে বিষয়েও নিশ্চিত ললিত মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তিনি তাঁর বাবার ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করবেন না। কারও ব্যক্তিগত বিষয়ে আলোচনা না করাই তাঁদের পারিবারিক রীতি। কিন্তু ললিত-সুস্মিতার সম্পর্ক নিয়ে রুচির বলেন, এটা তাঁর জীবন এবং তাঁর সিদ্ধান্ত। ললিত এবং তাঁর প্রথম পক্ষের স্ত্রী মিনাল মোদির সন্তান রুচির। ললিত ও মিনালের মেয়ের নাম আলিয়াহ। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৮ সালে প্রয়াত হন মিনাল।

বৃহস্পতিবার টুইট করে ললিত মোদি লেখেন, সপরিবার মলদ্বীপ, সার্ডিনিয়াসহ বিশ্বসফরের পর সবে ফিরেছি লন্ডনে। অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা না বললেই নয়। অবশেষে জীবনে এক নতুন সূত্রপাত। পরে ললিত সংযোজন করেন তাঁর টুইটে জানান, বিয়ে হয়নি, তবে তাঁরা প্রণয়ের সম্পর্কে রয়েছেন। বিয়েও হবে একদিন।

এ প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন প্রাক্তন বিশ্বসুন্দরীও। ইনস্টাগ্রামে মেয়েদের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি আনন্দময় জায়গায় আছেন। বিয়ে হয়নি। আংটি নেই। তাকে আবৃত করে আছে নিঃশর্ত ভালবাসা। এবার জীবন ও কাজে ফিরতে হবে ৷ যাঁরা তাঁর সঙ্গে খুশি ভাগ করে নিয়েছেন বরাবর তাঁদের তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। আর যাঁরা সেটা করেননি তাঁদের সেটা মাথাব্যথাও নয় বলে সুস্মিতার মন্তব্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *