“ব্রেক নিচ্ছেন অভিষেক”-TMC-র সাংগঠনিক কাজ থেকে দূরে থাকবেন বলে জানালেন নিজেই

লোকসভা নির্বাচনের ফলাফলের পর অভিষেক ব্যানার্জিকে বিশেষ দেখা যাচ্ছে না। বুধবার বিকেলে হঠাৎ করেই তিনি টুইট করেন যে চিকিৎসার কারণে তিনি কয়েকদিনের জন্য বিরতি নিচ্ছেন। সাংগঠনিক কাজ তো দূরে থাক অভিষেক আগেই চিকিৎসা নিয়ে চলে গেছেন কলকাতার বাইরে। তার চোখের সমস্যা পুরোপুরি নিরাময় হয়নি। কখনও তিনি হায়দ্রাবাদ, কখনও সিঙ্গাপুর বা আমেরিকায় গিয়েছিলেন
অবশ্য এ দিন তিনি স্পষ্ট করে ব্যাখ্যা করেননি এর কারণ। শুধু বললেন, ‘তাৎক্ষণিক চিকিৎসার জন্য সাংগঠনিক কাজ থেকে অল্প ছুটি নিচ্ছি।’
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছিলেন অভিষেক। ওইদিন সংবাদ সম্মেলনে তিনি কিছু বলেননি। কী বলবেন জানতে চাইলেন তৃণমূল নেত্রী। এরপর আর তাকে দেখা যায়নি। লোকসভা নির্বাচনের পর চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। এর মধ্যে কলকাতার মানিকতলা বিধানসভা আসনের উপনির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে মমতাই বেশি অগ্রণী ভূমিকায় রয়েছেন। সেই ফ্রেমে অভিষেককে দেখা যাচ্ছে না।
অভিষেক এদিন লিখেছেন, “গত বছর এরকম সময়ে নবজোয়ার যাত্রায় অংশ নিয়ে গোটা বাংলা ঘুরে দেখার এবং মানুষের সমস্যা বোঝার সুযোগ হয়েছিল। একশ দিনের কাজ প্রকল্প বন্ধ হয়ে যাওয়া ও মূল্যবৃদ্ধির কারণে মানুষকে কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে সে ব্যাপার সম্যক ধারণা হয়েছিল। তা আমাকে গভীরভাবে প্রভাবিত করে।”