SSKM: স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও নেওয়া হলোনা ভর্তি, মিললো না চিকিৎসা

বাইক দুর্ঘটনায় জখম যুবক এসেছিলেন SSKM এ চিকিৎসা করাতে। তার পরিবারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও ভেল্টিলেশনে থাকা তরুণকে ভর্তি না নিয়ে ফেলে রাখা হলো আয়াম্বুলেন্স এ। এমনটাই অভিযোগ করেছে আহত যুবক ও তার পরিবার ,

পরিবার সূত্রে জানাগেছে, গতকাল রাতে গড়িয়ার কাছে ইএম বাইপাসে বাইক দুর্ঘটনায় গুৰুতিৰ জখম হন বছর ১৯ এর তরুণ সুদীপ্ত পাল। তাকে প্রথমে এসএসকেএম ও পরে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানেও কার্ড থাকা সত্ত্বেও বিল করা হয়েছে নগদ টাকায়।

প্রসঙ্গত, প্রায়ই স্বাস্থ্সাথী কার্ড নিয়ে উঠে আসে বিভিন্ন অভিযোগ। রোগী ও ত্তার পরিবাররা প্রায়ই জানায় তাদের কাছে কার্ড থাকা সত্ত্বেও মিলছেনা কাঙ্খিত পরিষেবা। আর সেই কারণেই খবরের শিরোনামে প্রায়ই জায়গা করে নেয় ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *