মোদী মন্ত্রিসভায় একঝাঁক নতুন মুখ, জায়গা পাকা করলেন কারা কারা ?

শপথ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার নতুন মন্ত্রিসভার সদস্যরা। তার মন্ত্রিসভায় রয়েছেন ৩০ জন পূর্ণমন্ত্রী ও ৪১ জন প্রতিমন্ত্রী (পাঁচ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্তসহ)। যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২ আসনে না জেতার কারণেই এনডিএ জোটের মন্ত্রিসভার কলেবর হলো ৭২। পাঁচজন পূর্ণমন্ত্রী এবং ছয়জন প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে নরেন্দ্র মোদির দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সহযোগী দলগুলোকে। তবে, অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির কেউ মন্ত্রী হিসেবে শপথ নেননি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সদস্য হিসাবে রোববার (৯ জুন) শপথ নেওয়া ৩০ জন পূর্ণমন্ত্রীর মধ্যে বিজেপির ২৫ জন। এদের মধ্যে গুজরাট থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ এস জয়শঙ্কর, সাকিন তামিলনাড়ুর নির্মলা সীতারামন, হিমাচল প্রদেশের নেতা দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা রয়েছেন। আরও রয়েছেন রাজস্থানের অশ্বিনী বৈষ্ণো, পাঞ্জাবের হরদীপ সিংহ পুরী।

NDA শরিকরাও এবার জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়। এবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছে একাধিক নুতন মুখ।

যাঁদের মধ্য়ে প্রথমবার পূর্ণমন্ত্রী হলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওই রাজ্যেরই বিদিশা কেন্দ্রের নির্বাচিত সাংসদ শিবরাজ সিং চৌহান, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এবার হরিয়ানার কার্নাল লোকসভা কেন্দ্রের সাংসদ মনোহরলাল খাট্টার, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মাণ্ডব্য কেন্দ্রের জেডিএস সাংসদ এইচডি কুমারস্বামী, গয়ার সাংসদ তথা এনডিএ-র শরিক দল হিন্দুস্তান আওয়াম মোর্চা (হাম)-র নেতা জিতেনরাম মাঝি। অন্যদিকে ওডিশার সুন্দরগড়ের বিজেপি সাংসদ জুয়েল ওরাওঁ এবার শপথ নিয়েছেন মন্ত্রী হিসেবে। বিহারের জেডিইউ সাংসদ লালন সিং পূর্ণমন্ত্রী হয়েছেন।

উত্তর পূর্বের থেকে প্রথম কোনও নেতা তথা সর্বানন্দ সোনওয়াল মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। তফশিলি জাতির পরিচিত মুখ তথা বিজেপি নেতা ও আটবারের সাংসদ বীরেন্দ্র কুমারও নরেন্দ্র মোদী সরকারে অন্তর্ভুক্ত হয়েছেন। মধ্যপ্রদেশের টিকামগড় সংরক্ষিত আসন থেকে জয়ী হন তিনি। অন্য়দিকে মন্ত্রী পরিষদে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অন্তর্ভুক্তি বিজেপিতে তার গুরুত্ব আরও বাড়িয়ে দিল। কারণ চার বছর আগে তিনি কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। অন্যদিকে, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) প্রধান চিরাগ পাসোয়ানের জায়গা হয়েছে মোদী মন্ত্রিসভায়।

এছাড়াও টিডিপির সাংসদ রাম মোহন নায়ডু, এলজেপি সাংসদ চিরাগ পাসওয়ান, করিমনগরের বিজেপি সাংসদ সঞ্জয় কুমার, জেডিইউর রামনাথ ঠাকুর, বিজেপির সুরেশ গোপি, শিবসেনা(শিণ্ডে) থেকে প্রতাপ রাও যাদব, বিজেপির ভি সোমান্না, বাংলার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির রক্ষা খাড়সে, রাভনিত সিং বিট্টু, অজয় তামতা, জিতিন প্রসাদ, হর্ষ মালহোত্রা, ও অন্নপূর্ণা দেবী প্রথমবার মন্ত্রী হয়েছেন।