জামাইষষ্ঠীর আগের বাজারে চড়া ইলিশ, মাটনের দর! জেনেনিন চিকেনের দাম কত?

রবিবার সকালে বাজারগুলোতে মাছ-মাংসের দাম চড়া ছিল। জামাইষষ্ঠীর আগে ইলিশ ও মাটনের দাম আকাশ ছুঁয়েছে। তবে চিকেন তুলনামূলকভাবে সস্তা থাকায় মধ্যবিত্তদের কাছে এটিই হয়ে উঠেছে ভরসা।

মাছের বাজারে সকাল থেকেই ছিল ব্যাপক ভিড়। ইলিশের দাম আরও বেড়েছে। 350 থেকে 500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে। 700-800 গ্রামের ইলিশের দাম 1000-1200 টাকা। আর এক কেজির বেশি ওজনের ইলিশের দাম 1500 টাকার উপরে।

মাটনের দামও কম নয়। প্রতি কেজি মাটন বিক্রি হচ্ছে 790 থেকে 850 টাকা দরে। তবে চিকেনের দাম সহনশীল। রবিবার সকালে প্রতি কেজি ব্রয়লার চিকেন বিক্রি হচ্ছে 230-240 টাকা দরে।

অন্যান্য মাছের দাম :

গলদা চিংড়ি – 700 টাকা কেজি
বাগদা চিংড়ি – 500 টাকা কেজি
কাতলা – 400-500 টাকা কেজি
রুই – 200-230 টাকা কেজি
ট্যাংরা – 400 টাকা কেজি
পারসে – 300 টাকা কেজি
লোটে – 100-120 টাকা কেজি
ভোলা – 300-400 টাকা কেজি
তেলাপিয়া – 200-220 টাকা কেজি

সবজি :

আলু – 22-24 টাকা কেজি
টমেটো – 40-50 টাকা কেজি
বেগুন – 60-80 টাকা কেজি
পেঁপে – 30 টাকা কেজি
কুমড়ো – 30-40 টাকা কেজি

ফল :

আম – 50-100 টাকা কেজি (জাত অনুযায়ী)
লিচু – 60-80 টাকা কেজি
এই বাজার কিছুদিন স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।