BigNews: উত্তরবঙ্গে তীব্র গরম, SCHOOL হোক বন্ধ, শিক্ষামন্ত্রীকে পাঠানো হলো চিঠি

উত্তরবঙ্গে এই প্রথম বইছে নজিরবিহীন দাবদাহ। উত্তরবঙ্গ জুড়ে এতটাই গরম যে ক্লাস করতে পারছেন না পড়ুয়ারা। আর এমন অবস্থায় কি ফের বন্ধ হবে স্কুল ? শুরু হয়েছে জল্পনা। স্কুলে ছাত্র -ছাত্রীদের পাঠাতেও অনিচ্ছা প্রকাশ করেছেন বেশিরভাগ অভিভাবকরা।

অপরদিকে উত্তরবঙ্গে বিজেপি চাইছে গরমের দাবদাহ থেকে বাঁচতে ফের বন্ধ করা হোক স্কুল নয়তো সকালে স্কুল খোলা হোক। স্কুল সকালে খোলার আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর এবার অপেক্ষা সরকারি অনুমোদনের। আর অনুমোদন পাওয়া গেলেই শুরু হবে সকালে স্কুল।

প্রসঙ্গত,তীব্র গরমে পুড়ছে এবার উত্তরবঙ্গ। গরমের প্রভাব পড়েছে সকলের দৈনন্দিন জীবনে। সবথেকে বেশি প্রভাব পড়েছে ছোট ছোট ছাত্র ছাত্রীদের উপর। তাই অবিলম্বে স্কুলের সময় পরিবর্তন করে সকালে সমস্ত শ্রেণীর ক্লাস শুরু করলে চালু থাকবে পড়াশোনাও। দাবদাহর তীব্র প্রভাব থেকে বাচ্চে শিক্ষার্থীরাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *