SPORTS: প্রথম ম্যাচে হারতে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ, পিটিয়ে ম্যাচ জেতালেন রাসেল

দু -বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ঝড়ো ব্যাটিং উপস্থাপন করে ৫ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া পাপুয়া নিউ গিনির ইনিংস শুরু থেকেই ছিল টালনাটুলি। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর কারণে বড় রান করতে পারেনি তারা।
সেসে বাউ ৪৩ বলে ৫০ রান করে দলের সর্বোচ্চ রান করেন। অধিনায়ক আসাদ ভালা ২২ রান করেছিলেন। বোলিংয়ে আলজারি জোসেফ দুটি উইকেট নিয়েছিলেন।
১৩৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল খারাপ। প্রথম বলেই আউট হয়ে যান জনসন চার্লস।
বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর মাঠে নেমে ব্র্যান্ডন কিং এবং নিকোলাস পুরান ৫৩ রানের জুটি গড়েন। কিন্তু পর পর দুই ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় ম্যাচের টানাপোড়েন বাড়ে।
শেরফান রাদারফোর্ড মাত্র ২ রানে আউট হয়ে যাওয়ায় ম্যাচের ভার রাসেল ও চেজের উপর এসে পড়ে।
রাসেল ঝড়ো ব্যাটিং করে ম্যাচের দিক ঘুরিয়ে দেন। ১৫ রানে অপরাজিত থাকা রাসেলের পাশাপাশি ৪২ রানে অপরাজিত ছিলেন রস্টন চেজ।
এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ।