‘অর্থের লোভে’ ললিত মোদির প্রেমে সুস্মিতা সেন! সত্যি কি তাই?

বলিউডে এখন চর্চার কেন্দ্রে ভারতের একসময়ের বিজিনেস টাইকুন লোলিত মোদির সঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেমের সম্পর্ক। ভারত থেকে পালিয়ে লন্ডনে আশ্রয় নেওয়া ললিত মোদির জীবন বর্ণময়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আপিএল) আর্থিক তছরূপের দায়ে দেশ ছেড়েছিলেন ২০১০ সালে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পলাতক ব্যবসায়ী ললিত মোদির বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা। সুস্মিতার সেনের সঙ্গে প্রেমের কথা গত বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে আনেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবিও পোস্ট করেন।
তারপর থেকেই টুইটারে ট্রোলিংয়ের মুখে বঙ্গতনয়া সুস্মিতা সেন। অনেকেরই মন্তব্য, অর্থের লোভে ব্যবসায়ী ললিত মোদির প্রেমে পড়েছেন বলিউডের অন্যতম সুন্দরী এই নায়িকা। কতটা সত্যি নেটগেরিকদের এই অভিযোগ? চলুন এই প্রশ্নের জবাব দেওয়ার আগে সুস্মিতার সম্পদের পরিমাণ কত এক নজরে দেখে আসি।
মু্ম্বাইয়ের একটি সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, অর্ধ যুগেরও বেশি সময় ধরে বড় পর্দায় অনিয়মিত সুস্মিতা সেন। তার পরও এখনো অভিনেত্রীর বার্ষিক আয় ৯ কোটি টাকা। তার সম্পত্তির পরিমাণ ৭৪ কোটি টাকা। পালক দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন তিনি।
মুম্বাইয়ের ভারসোভা এলাকায় বিশাল অ্যাপার্টমেন্ট রয়েছে সুস্মিতা সেনের। দুই মেয়েকে নিয়ে ওই অ্যাপার্টমেন্টে থাকেন অভিনেত্রী। বিলাসবহুল গাড়ির শখ রয়েছে নায়িকার। তার গ্যারেজে যে সব গাড়ি পার্ক করা থাকে, তা যে কারও ঈর্ষার কারণ হতে পারে। অভিনেত্রীর একটি বিএমডব্লিউ সেভেন সিরিজের (730Ld) গাড়ি রয়েছে, যার বাজারদর দেড় কোটি টাকা।
এছাড়া সুস্মিতার কালেকশনে রয়েছে এক কোটি টাকার বিএমডব্লিউ এক্স৬ মডেলের আরেকটি গাড়ি। রয়েছে ৯০ লাখ টাকার Audi Q7 এবং একটি Lexus LX 470। শেষের গাড়িটির দাম ৩৫ লাখ টাকা।
সুস্মিতার নিজস্ব একটি ইভেন্ট ম্যানেজনেন্ট কোম্পানি রয়েছে। নাম ‘তন্ত্র এন্টারটেইনমেন্ট’। প্রতি সিনেমায় সুস্মিতার পারিশ্রমিক চার কোটি টাকা। বিজ্ঞাপনী প্রচারের জন্য প্রায় দেড় কোটি টাকা দর হাঁকান সাবেক মিস ইউনিভার্স।
এত সম্পদের মালিক একজন সুপারস্টার অভিনেত্রী ৪৬ বছর বয়সে এসে অর্থের লোভে কারও প্রেমে পড়েছেন- এমন অভিযোগের প্রতিবাদ করেছেন অনেকেই। তবে সত্যিটা আসলে কী, তা তো সময়ই বলে দেবে।
প্রসঙ্গত, জীবনটা নিজের মতো কাটাতেই ভালোবাসেন বলিউডের সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। তাই তো ৪৬ বছর বয়সেও তিনি অবিবাহিত। যদিও তার জীবনে প্রেম এসেছে বারবার। তিনবার বিয়ের পিঁড়িতে বসতে গিয়েও বসেননি। তবে নয়া প্রেমিক ললিত মোদির কথায়, খুব শিগগিরই নাকি তারা সাত পাক ঘুরবেন।