Srilanka: আর্থিক সংকটে দেউলিয়া শ্রীলঙ্কা, SCHOOL নিয়ে করলো বড় ঘোষণা

ভয়াবহ আর্থিক সংকটে দেউলিয়া শ্রীলংকা। জনরোষের আগুনে পুড়ছে দেশটি। বিক্ষোভ শুরু করেছে দেশটির সকল জনতা। পালিয়ে গিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এখন তিনি রয়েছে সিঙ্গাপুরে। পালিয়ে গিয়ে নিজের ইস্তফা দিয়েছেন তিনি। দেশটির ভরপ্রাপ্ত প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন রনিল বিক্রমসিংহে।

এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় ঘোষণা হবে রাষ্ট্রপতি। আগামী ২০ জুলাই দ্বীপরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা করেছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা অবেবদেরনা। এই সময় পর্যন্ত দ্বীপরাষ্ট্রে স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, জানিয়েছে দেশটির প্রশাসন। স্কুল বন্ধের পাশাপাশি বন্ধ থাকবে সরকারি কার্যালয়গুলিও, বলেছে শ্রীলঙ্কার সরকার।

অপরদিকে আজ, শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, আমি শান্তিপূর্ণ সংগ্রামের বিরোধী নই। তবে বিদ্রোহী ও বিক্ষোভকারীদের মধ্যে পার্থক্য চিহ্নিত করা দরকার। বিদ্রোহীরাই দুই পুলিশ সদস্যের অস্ত্র কেড়ে নিয়েছে এবং ২৪ সেনা সদস্যকে আহত করেছে। এরা আগামী সপ্তাহে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা তা হতে দিতে পারি না। অস্থিরতার ফলে অর্থনৈতিক বিপর্যয় দেখা দেবে। কারণ খাদ্য, জ্বালানি ও গ্যাসের মতো প্রয়োজনীয় সামগ্রী বিতরণ স্থবির হয়ে পড়বে। তাই আমি সার্ভিস কমান্ডার ও আইজিপিদের সমন্বয়ে একটি কমিটি করে তাদের হাতে আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তুলে দিয়েছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *