পরনে সেনার উর্দি-হাতে তেরঙা, মঞ্চে দেশাত্মবোধক গানে নাচতে নাচতেই মৃত্যু জওয়ানের

মৃত্যু, জীবনের একমাত্র সত্য। কেউই এর হাত থেকে রক্ষা পায় না। কিন্তু করোনার পর থেকে মনে হচ্ছে এই ভয়াবহতা আরও বেড়ে গিয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে আসা এক ভয়ঙ্কর ঘটনা তার প্রমাণ। তিরঙ্গা হাতে, দেশাত্মবোধক গানের সুরে নাচতে নাচতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢোললেন এক প্রাক্তন সেনা কর্মী।
ইন্দোরের ফুটি খুটি এলাকায় একটি যোগ শিবিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।সেখানেই বলিউডের জনপ্রিয় দেশাত্মবোধক গান “মা তুঝে সেলাম” গেয়ে নাচছিলেন ৭৩ বছর বয়সী বলভীর সিং ছাবরা নামের ওই প্রাক্তন সেনাকর্মী।
ভিডিওতে দেখা যায়, সেনার পোশাকে হাতে তিরঙ্গা নিয়ে নাচতে নাচতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি।দর্শকরা প্রথমে বুঝতে পারেননি, এটা নাচের অংশই। হাততালি দিতে থাকেন।কিছুক্ষণ পর যখন দেখা যায় তিনি উঠছেন না, তখনই আয়োজকদের সন্দেহ হয়।
তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে কার্ডিয়াক অ্যারেস্ট।
এই ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।বলভীর সিং ছাবরার পরিবার তার চোখ এবং চামড়া দান করেছে।এই ধরনের ঘটনা এই প্রথমবার নয়। করোনার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে এমন হঠাৎ মৃত্যুর ঘটনা বারবার ঘটছে।বেশিরভাগ ক্ষেত্রেই কারণ হিসেবে উঠে এসেছে হৃদরোগ।
মৃত্যু অনিবার্য। কিন্তু এত আকস্মিকভাবে, এমন একজন দেশপ্রেমিক ব্যক্তির মৃত্যু সত্যিই বেদনাদায়ক। বলভীর সিং ছাবরার মৃত্যু আমাদের সকলকেই মনে করিয়ে দিচ্ছে যে, জীবন ক্ষণস্থায়ী। প্রতিটি মুহূর্তকে আমাদের যত্ন সহকারে কাটাতে হবে।