“সর্বসাকুল্যে জুটবে ২৩০ আসন”, BJP-কে নিয়ে যোগেন্দ্র যাদবের বিস্ফোরক দাবি

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার আগামী ৪ জুন বিজেপি কত আসন পেতে পারে সেই নিয়ে ভবিষৎ বাণী করলেন সেফোলজিস্ট যোগেন্দ্র যাদব।

যোগেন্দ্র যাদব বলেন, ‘BJP ম্যাজিক ফিগাগ অর্থাৎ ২৭২ ছুঁতে পারবে না। ২৫০ আসনও না জুটতে পারে তাদের। সর্বসাকুল্যে ২৩০টি আসন আসতে পারে ঝুলিতে।’

যোগেন্দ্র যাদবের মতে, ‘BJP-র সহযোগী দলগুলি জিততে পারে ৩৫ থেকে ৪০টি আসন। BJP যদি মাত্র ২৩০ আসন যেতে সে ক্ষেত্রে ম্যাজিক ফিগার পেরোতে কালঘাম ছুটে যেতে পারে।’

ইন্টারভিউতে যোগেন্দ্র যাদব বলেন, ‘২০১৯-এর তুলনায় ভালো ফল হবে কংগ্রেসের। তিন অঙ্কের ঘরে পৌঁছবে তাদের আসন সংখ্যা। গতবার তারা ছিল ৫২-তে। আমার মতে এবার তা বেড়ে ৯০-১০০ হওয়া উচিত। আর যদি শাসক বিরোধী চোরাস্রোত শক্তিশালী হয় সেটি ১২০ তেও পৌঁছতে পারে।’