Weather: দিল্লিতে ৪৯.৯ ডিগ্রি, রাজস্থানে ৫০.৫ ডিগ্রি! গরমে পুড়ছে গোটা ভারত

উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে উত্তপ্ত হচ্ছে পরিবেশ, ভেঙে পড়ছে সব রেকর্ড!৫০.৫ ডিগ্রি ছুঁয়ে গেছে চুরুর তাপমাত্রা, হরিয়ানার সিরসায় ৫০.৩ ডিগ্রি!
দিল্লিতে ৪৯.৯ ডিগ্রিতে সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রা, ৯ ডিগ্রি বেশি স্বাভাবিকের চেয়ে!বিহারে স্কুলে অসুস্থ ১৮ জন, তীব্র গরমে হিটস্ট্রোকে ৩ জনের মৃত্যু!
আগামী দু’দিন আরও তীব্র হবে লু, মুক্তি কবে?জুনেও ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা, বৃষ্টির আগে ৫৬ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে!
দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশে জুন মাসেও হিটওয়েভের আশঙ্কা!রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, গুজরাটে তীব্র লুমে মাসে রাজস্থান ও গুজরাটে ১২ দিন লু
দিল্লিতে ৪৯.৯ ডিগ্রি, ইতিহাসে প্রথম!
রাজধানী শহরে মঙ্গলবার তাপমাত্রা ছিল ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা দিল্লির ইতিহাসে এই প্রথম।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে শ্রমিকদের জন্য ১২টা থেকে ৩টে পর্যন্ত সবেতন বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।
বিহারেও তীব্র তাপপ্রবাহ, স্কুলের শিশুরা অসুস্থ
বিহারেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও চলছে স্কুল।
জানা গেছে, বিহারের একটি স্কুলের প্রায় ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের সকলকে।
আগামী দু’দিন উত্তর এবং উত্তর পশ্চিম ভারত জুড়ে লু বইবে বলে জানিয়েছে মৌসম ভবন।
রাজস্থানের চুরুতে ৫০.৫ ডিগ্রি!
গত প্রায় ১৮ দিন ধরে রাজস্থানে প্রবল তাপপ্রবাহ চলছে।
মঙ্গলবার রাজস্থানের চুরু জেলায় তাপমাত্রা ছিল ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস।
গোটা রাজ্য জুড়েই স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি রয়েছে তাপমাত্রা।
জয়পুরে মঙ্গলবার হিটস্ট্রোকের জেরে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হরিয়ানার সিরসায় ৫০.৩ ডিগ্রি
মঙ্গলবার সিরসার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০.৩ ডিগ্রি সেলসিয়াস।
হিটওয়েভে কাবু হরিয়ানা। ৪৮ ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে গিয়েছে NCR-এর ফরিদাবাদ, গুরুগ্রাম এবং সোনিপত।
বিশেষজ্ঞদের মত, দ্রুত বৃষ্টি না হলে আরও খারাপ হবে পরিস্থিতিসতর্ক থাকুন, প্রচুর পরিমাণে জল পান করুন, বাইরে বের হলে সাবধান!