‘আমার ফোনটা দেখেছো?’ দেওরকে প্রশ্ন করতেই গৃহবধূকে বেধরক মারধর শশুর-শাশুড়ির!

মঙ্গলবার সকালে, মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর শীতলনগর এলাকায়, সেলিনা নামে এক গৃহবধূকে তার দেওরের মোবাইল ফোন খোঁজার প্রশ্ন করায় নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সেলিনার স্বামী, শ্বশুর-শাশুড়ি এবং দেওর মিলে তাকে বেধরক মারধর করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে সেলিনার মোবাইল ফোন হারিয়ে যায়। মঙ্গলবার সকালে, সে তার সন্দেহভাজন দেওরকে ফোনটি দেখেছে কিনা জিজ্ঞাসা করে।এই প্রশ্ন করতেই, সেলিনার শ্বশুর-শাশুড়ি এবং দেওর রেগে যান এবং তাকে বেধরক মারধর করতে শুরু করেন।
মারধরের ফলে সেলিনা অচৈতন্য হয়ে পড়েন।প্রতিবেশীরা চিৎকার শুনে এসে সেলিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।সেলিনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বহরমপুর স্থানান্তর করা হয়।
এই ঘটনায় সেলিনা তার দেওর, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেলিনা বলেছেন, “আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম, আমার ফোনটা দেখেছো? সেটা প্রশ্ন করতেই এইভাবে মারধর করল ওরা।”
বর্তমানে পুলিশ অভিযোগ তদন্ত করছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।