“আপনি যদি ঈশ্বরের দূত, কেন বেকার সমস্যার সমাধান করতে পারছেন না?”-মোদী কে প্রশ্ন রাহুল গান্ধীর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার প্রধামন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ’পরমাত্মা আমাকে পাঠিয়েছেন বিশেষ কোনও কাজ করানোর জন্য। জৈবিক উপায়ে আমার জন্ম হয়নি।‘
প্রধানমন্ত্রীর এই দাবিকে কটাক্ষ করে পাটনার এক জনসভা থেকে রাহুল গান্ধী বলেন ‘ভোটের শেষ প্রান্তে এসে প্রধানমন্ত্রী কেন নিজেকে ঈশ্বরের দূত বলছেন জানেন? আসলে প্রধানমন্ত্রী এখন থেকেই মুখরক্ষার রাস্তা খুঁজছেন। তিনি জানেন, ভোটের পর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের গোয়েন্দারা তাঁর কাছে আদানি সম্পর্কে জানতে চাইবে। তিনি তখন বলবেন, আমি কিছু জানি না। পরমাত্মা আমাকে দিয়ে যা করানোর করিয়ে নিয়েছে।‘
রাহুল প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি যদি ঈশ্বরের দূতই হয়ে থাকবেন তাহলে কেন করোনায় মৃত্যু ঠেকাতে পারলেন না? কেন বেকার সমস্যার সমাধান, জিনিসপত্রের ঊর্ধ্বগতি রোধ করতে পারছেন না?