বিয়ের ‘প্রতিশ্রুতি’ নিয়ে প্রশ্ন করায় লিভইন পার্টনার কে খুন? ধৃত IRS অফিসার

প্রথমবার ডেটিং অ্যাপে পরিচয় হয় যুগলের। একজন 2016 ব্যাচের IRS অফিসার সৌরভ মীনা ও আর একজন ভেল-এর পদস্থ কর্মী শিল্পা গৌতম। তাদের আলাপ ধীরে ধীরে পরিণতি পায় প্রেমে। তবে তাদের দুজনের মধ্যে প্রেম থাকলেও প্রায়ই তাদের মধ্যে বিয়ে নিয়ে হতো অশান্তি। আর এমনি ঝগড়ার পর শিল্পার ঝুলন্ত দেহ উদ্ধার হয় সৌরভের নয়ডার ফ্লাট থেকে।

পুলিশ সূত্রে জানা গেছে যে শিল্পা শনিবার গিয়েছিল সৌরভের লোটাস ফ্ল্যাটে। আর সেখানে তারা লিভইন সম্পর্কে ছিলেন।

আর সেই ফ্ল্যাটেই দুজনের বিয়ে নিয়ে শুরু হয় অশান্তি। আর তারপরেই সেই অশান্তি চরম আকার ধারণ করে। আর তারপরেই সৌরভের সেই ফ্লাট থেকে উদ্ধার হয় শিল্পার ঝুলন্ত দেহ।

এই প্রসঙ্গে সৌরভ জানিয়েছে ঝগড়া হওয়ার পরে শিল্পা একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। অনেকক্ষণ ডাকাডাকির পরেও দরজা না খোলায় তিনি সিকিউরিটি গার্ডকে দরজা ভাঙার জন্য ডাকেন। তিনি এসে দরজা ভাঙলে শিল্পাকে সিলিং-এর সঙ্গে ঝুলতে দেখা যায়। তারপরে তিনি পুলিশে জানান।

শিল্পার বাবা এফআইআর দায়ের করেছেন তাতে বলা হয়েছে ‘সৌরভের সঙ্গে শিল্পার আলাপ একটি ডেটিং অ্যাপে। তিন বছর আগে। সৌরভ কথা দিয়েছিল আমার মেয়েকে বিয়ে করার। কিন্তু ও তা নিয়ে যখনই জিজ্ঞেস করত, সৌরভ এড়িয়ে যেত। ওকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করত। আমি মনে করি আমার মেয়েকে খুন করে টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে আত্মহত্যা মনে হয়।’