রিমেল ঝড়ে জেলায় জেলায় বিদ্যুৎ বিভ্রাট, জেনেনিন WBSEDCL-এর যোগাযোগ নম্বর

রবিবার রাতে ঘূর্ণিঝড় রিমেল দক্ষিণবঙ্গের উপকূলে আঘাত হেনেছে।ঝড়ের তীব্রতায় দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ বেশ কিছু জেলায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।বিদ্যুতের তারের উপর গাছ পড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ।রাজপুর সোনারপুর, কামালগাজি, নরেন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন অবস্থা বিরাজমান।

বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহেও সমস্যা দেখা দিচ্ছে।হুগলির ব্যান্ডেল জিটি রোডে গাছ ভেঙে পড়ায় কিছুক্ষণের জন্য বন্ধ ছিল রাস্তা।বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় প্রায় ২২ হাজার মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

রিমেল-দুর্যোগে কলকাতায় মৃত্যু, বিভিন্ন জেলায় ভেঙে পড়েছে একের পর এক গাছ।WBSEDCL ঝড়ে বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে 8900793503 / 8900793504 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।ট্রেন চলাচলেও ব্যাঘাত দেখা দিয়েছে।

গত রবিবার রাতে ঘূর্ণিঝড় রিমেল দক্ষিণবঙ্গের উপকূলে আঘাত হেনেছে। ঝড়ের তীব্রতায় দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ বেশ কিছু জেলায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

বিদ্যুতের তারের উপর গাছ পড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। রাজপুর সোনারপুর, কামালগাজি, নরেন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন অবস্থা বিরাজমান। বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহেও সমস্যা দেখা দিচ্ছে।

হুগলির ব্যান্ডেল জিটি রোডে গাছ ভেঙে পড়ায় কিছুক্ষণের জন্য বন্ধ ছিল রাস্তা। চন্দননগর ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঝড়ের কারণে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লক, হাসনাবাদ, বসিরহাট ১ এবং মিনাখাঁ ব্লকের প্রায় ২২ হাজার মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মিনাখাঁর ত্রাণ শিবিরে পরিদর্শন করেন। উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দফতরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।