‘ধর্ষণ-খুনের হুমকি দেওয়া হচ্ছে’, জনপ্রিয় ইউটিউবারের বিরুদ্ধে অগ্নিশর্মা স্বাতী মালিওয়াল

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর তার মাঝেই দিল্লিতে AAP নেত্রী স্বাতী মালিয়াল ও বৈভব কুমারের বচসার মামলা রয়েছে শিরোনামে।

সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ধৰিব রাঠী স্বাতী মালিয়াল কে নিয়ে ঘটে সেই ঘটনা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখার পর অনেকেই স্বাতী মালিয়াল কে ধর্ষণের হুমকি পর্যন্ত দিচ্ছেন বলে কয়েকটি স্ক্রিন শট পোস্ট করে দাবি করেছেন AAP নেত্রী।

তিনি বলেন, ‘আমার দলের নেতা ও স্বেচ্ছাসেবকরা অর্থাৎ আম আদমি পার্টির নেতা ও স্বেচ্ছাসেবকরা আমার বিরুদ্ধে তরিত্র হনন, ভিকটিম শেমিং এবং আবেগে ইন্ধন দেওয়ার প্রচার চালানোর পর থেক আমি ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছি। বিষয়টি আরও বড় হয়ে যায় যখন ইউটিউবার ধ্রুব রাঠি আমার বিরুদ্ধে একতরফা ভিডিয়ো পোস্ট করেন।’

স্বাতী বলেন, ‘দলীয় নেতৃত্ব যতদূর এগোচ্ছে, এটা খুব স্পষ্ট যে তারা আমার অভিযোগ প্রত্যাহারের জন্য আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। যাই হোক ধ্রুবের জন্য আমি আমার বক্তব্য বলার জন্য তার কাছে পৌঁছনোর জন্য যথাসাধ্য চেষ্টা করেচি কিন্তু সে আমার কল এবং বার্তা গুলো সম্পূর্ণ উপেক্ষা করেছে। এটা লজ্জাজনক যে তার মতো ব্যক্তিরা, যারা নিজেকে স্বাধীন সাংবাদিক বলে দাবি করে তারা অন্যান্য আপ মুখপাত্রদের মতো আচরণ করতে পারেন এবং আমাকে অতোটাই লজ্জা দেয় যে আমি এখন চরম গালিগালাজ ও হুমকির সম্মুখীন হচ্ছি।’

স্বাতী মালিওয়াল বলেন, তিনি দিল্লি পুলিশকে এই ধর্ষণ ও হত্যার হুমকির কথা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।