ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর মুখ কে? জবাব দিলেন মল্লিকার্জুন খাড়গে

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার এক সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কৌশলের সাথে জবাব দিলেন INDIA জোট জয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন? সেই প্রশ্নের।
ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে, এই প্রশ্নের উত্তরে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের হোস্ট করা রিয়ালিট শো ‘কৌন বানেগার ক্রোড়পতি’-র প্রসঙ্গ টানলেন।
এক সাংবাদিক সম্মেলনে খাড়গে বলেন, ‘এ যেন অনেকটা কৌন বানেগা ক্রোড়পতির প্রশ্নের মতো। যদি আমরা সরকার গঠন করি, তখন সকল নেতারাই সিদ্ধান্ত নেবেন তাঁদের প্রধানমন্ত্রী কে হবেন।’
খাড়গে বলেন, ‘২০০৪ সালে কংগ্রেস নেতারা চেয়েছিলেন সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হোন। কিন্তু সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্য়ান করেন। আমাদের সংখ্য়াগরিষ্ঠতা ছিল না। ১৪০টি আসন চিল। ২০০৯ সালে ২০৯টি আসন পেয়ে ক্ষমতায় ফিরি। UPA জোট গঠন করে সরকার চালাই ১০ বছরের জন্য়।’
বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন, ‘২০১৪ সালে বিজেপির ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। মুদ্রাস্ফীতি কমানোর কথা বলেছিল। বাস্তবে তা কিছুই হয়নি।’
তিনি বলেন, ‘২০১৪ ও ২০১৯ সালে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তারপর আর ফিরে তাকাননি। হিমাচল প্রদেশ যখন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়ে তখন সাহায্যের হাত বাড়িয়ে দেননি প্রধানমন্ত্রী।’