“কংগ্রেস পার্টি তিন অঙ্কের সংখ্যাতে পৌঁছবে না”-জানিয়ে দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার লোকসভায় কংগ্রেস কেমন ফলাফল করবে সেই নিয়ে মোট প্রকাশ করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।
লোকসভা নিয়ে করা ভবিষ্যদ্বাণীগুলির উপর প্রশ্ন তোলে নেটিজেনদের একাংশ। ট্রোলের জবাব ভোটকুশলী বলেন, ‘জল খাওয়া খুব ভালো অভ্যাস। মাথা এবং শরীর দুই হাইড্রেটেড থাকে। যারা এই লোকসভা নির্বাচন নিয়ে আমার ভবিষ্যদ্বাণীগুলি নিয়ে চিন্তিত, তারা ৪ জুন হাতের কাছে যথেষ্ট পরিমাণ জল রেখে দেবেন।’
২০২৪ সালের লোকসভা নির্বাচনে কত আসন পেতে পারে হাত শিবির? এ প্রশ্নের জবাবে প্রশান্ত কিশোর বলেন, ‘কংগ্রেস পার্টি তিন অঙ্কের সংখ্যাতে পৌঁছবে না।’
সাংবাদিক করণ থাপার তাঁকে প্রশ্ন করেন, ‘আপনার যে সব কথাই মিলে যায়, তা তো নয়। আপনি হিমাচল প্রদেশের ব্যাপারে কংগ্রেসের হার নিয়ে যে দাবি করেছিলেন, তা তো মেলেনি। কংগ্রেস তো সে রাজ্যে জিতেছিল।’ এতেই চটে যান পিকে। বারবার দাবি করেন, ‘আমি যে এ কথাই বলেছি তার ভিডিয়ো দেখান।’
সাম্প্রতিক সময়ের একাধিক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছেন মোদির এবারের লোকসভায় ব্র্যান্ড ভ্যালু কমে গিয়েছে ও সেই অর্থে দেশজুড়ে মোদী ম্যাজিক না থাকলেও বিজেপি ২০১৯ সালের মতোই ক্ষমতায় আসবে ফের। সেই সাথে তিনি জানিয়েছেন এবারেও বিজেপির আসন ৫ বছর আগে যা ছিল তার আসে পাশেই থাকবে।