রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হবে আজ থেকেই? কি বলছে হাওয়া অফিস

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর-পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। এর ফলে শুক্রবার থেকেই সমুদ্র উত্তাল হতে পারে এবং ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার সকালে সাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আলিপুর হাওয়া অফিস ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে। উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে।

আজ নিম্নলিখিত জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টি হবে:

কলকাতা
হাওড়া
হুগলি
উত্তর ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনা
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
পুরুলিয়া
বাঁকুড়া
পূর্ব বর্ধমান
পশ্চিম বর্ধমান
বীরভূম
মুর্শিদাবাদ
নদিয়া
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।

২৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে দক্ষিণের প্রায় সবক’টি জেলায়। শনি ও রবিবার রাজ্যের অনেক জেলায়, বিশেষ করে উপকূলীয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে আজ শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি হতে পারে।