মাটিতে পড়া বিরিয়ানি মেশানো হচ্ছে হাঁড়িতে? জনপ্রিয় দাদা বৌদির বিরিয়ানির ভিডিও দেখে ছি ছি করছে সকলে!

তুলতুলে নরম মাংসের টুকরো, হালকা মশলায় মেরিনেট করা, গরম ধোঁয়া ওঠা আলুর টুকরো, আর হলুদ-সাদা মশলা মাখা ভাত – এই যে বিরিয়ানির স্বর্গীয় বর্ণনা! অনেকের কাছেই কলকাতার বিরিয়ানি এক আবেগের বহিঃপ্রকাশ। কিন্তু যখন সেই আবেগ নিয়ে ছুঁয়ে ফেলা হয় অপরিচ্ছন্নতার ছায়ায়, তখন রক্তগরম হওয়াটাই স্বাভাবিক।
ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি – এই নামটি রাজ্যে প্রায় সকলেরই জানা। দোকানের বাইরে অগণিত মাথার সমাহারই তার প্রমাণ। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাদা বৌদির বিরিয়ানির অপরিচ্ছন্নতার চিত্র তুলে ধরেছে।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দোকানের কর্মীরা মেঝে থেকে বিরিয়ানির ভাত, আলু, মাংস তুলে বড় পাত্রে মিশিয়ে দিচ্ছেন। মেঝেতে জুতো পায়ে ঘুরে বেড়াচ্ছেন কর্মীরা, যা পরিষ্কার-পরিচ্ছন্নতার চরম অভাবের প্রমাণ দেয়।
স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, নেটিজেনরা প্রশ্ন তুলছেন, মাটিতে পড়ে থাকা বিরিয়ানি আবার কি গ্রাহকদের পরিবেশন করা হচ্ছে?
এই প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে ভিডিওটি দেখে নেটিজেনদের মনে ঘেন্না ও বিতৃষ্ণা জাগ্রত হয়েছে।
কয়েকটি কমেন্ট:
“মাটি থেকে যেভাবে তুলছে, তাতে আমি সিওর এটা আবার লোককে খাওয়াবে”।
“মা গো! কী নোংরা। আমার গা গোলাচ্ছে।”
“এমনভাবে এখানে লাইন দিয়ে মানুষ খায় যে, দেখে মনে হয় লঙ্গরখানায় ফ্রিতে খাবার দিচ্ছে”।
“মানুষের অবনতি এই ভাবেই শুরু হয়।”
এই ঘটনাটি খাদ্য নিয়ন্ত্রণ বিভাগের দৃষ্টি আকর্ষণ করার পর, তাঁরা দাদা বৌদির হোটেলে তদন্ত শুরু করেছে।
এই বিখ্যাত বিরিয়ানির দোকানের ভবিষ্যৎ কী হবে, তা এখনও অনিশ্চিত।
এই ঘটনা আমাদের সকলকেই ভাবতে বাধ্য করে যে, আমরা যে খাবার খাই, তার পরিচ্ছন্নতা ও মান নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ।