লোকসভা ভোটে ফের মোদী ক্ষমতায় এলে কি পরিবর্তন লক্ষ্য করা যাবে? ভবিষ্যদ্বাণী করলেন প্রশান্ত কিশোর

লোকসভা ভোটে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ভোট জেতার পর কে আসবে ক্ষমতায়। জানা যাবে ৪মে। আর ততদিন অপেক্ষা করতে হবে সাধারণ মানুষদের। এবারও যদি মোদী সরকার ক্ষমতায় আসে তবে কি নতুন করে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে, এই সম্ভবনা নিয়েই এবার মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছেন, পেট্রোল ও ডিজেল এবার জিএসটির অধীনে আসতে পারে। নানা রকম দুর্নীতির হাত থেকে রক্ষা পেতে অর্থনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আসবে বলে দাবি করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।

রাজ্যগুলির অর্থনীতির রাশ থাকতে পারে কেন্দ্রীয় সরকারের হাতে, এমনটাই অনুমান করেছেন তিনি । পেট্রোল ডিজেল যেহেতু সরকারের আয়ের একটা বড় উৎস তাই জিএসটি-র সঙ্গে যুক্ত হতে পারে এটি।

যদিও অনেক দিন ধরেই পেট্রোল ডিজেল জিএসটি-র আওতায় আনার দাবি উঠেছে। কিন্তু তা কিছুতেই হয়ে উঠছে না। তবে এবার মোদী সরকার ক্ষমতায় এলে এসব বিষয়ে ভাবতে পারেন বলে ধারণা করছেন প্রশান্ত কিশোর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার অনুমান মোদীর নেতৃত্বাধীন বিজেপি অন্তত ৩০৩ টি আসন পেয়ে জয়লাভ করবে। অন্য কোনো দল মোদির পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারবে না। এমনকি শুধু তাই নয়, এনডিএ জোটের ক্ষেত্রেও কোনো রকম বাধা-বিপত্তি নেই বলে জানিয়েছেন প্রশান্ত কিশোর।