‘এর শেষ দেখে ছাড়বই’, ভাড়া নেওয়া গেস্ট হাউজ়ে তদন্ত পুলিশের! ক্ষোভে ফুঁসে উঠলেন শুভেন্দু

গতকাল কোনও রকম সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউজ়ে তল্লাশি করতে গিয়েছিলেন।এমনটাই অভিযোগ ওঠে। এরপরই নাকি ভীষণ ভাবে রাগে ফুঁসে ওঠেন তিনি। এমনকি শুধু তাই নয়, ‘শেষ দেখে ছাড়ার’ হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।বিরোধী দলনেতা শুভেন্দুর মতে, এই পুরো বিষয়টাই নাকি প্ল্যান করে করানো হয়েছে। আর এই গোটা বিষয়টি তিনি অমিত শাহকে জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেছেন, “আমি আইনি পথে এর মোকাবিলা করব। রাতের মধ্যেই সিসিটিভি ফুটেজ নির্বাচন কমিশনকে পাঠাব। যে পুলিশরা গিয়েছিল তাঁদের বিরুদ্ধে ব্য়বস্থা নিতে হবে।” এরপরই ক্ষুব্ধ শুভেন্দুকে বলতে শোনা যায়, “এর শেষ দেখে ছাড়ব আমি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনাকে হারিয়েছি, আপনাকে প্রাক্তন করব।”
রেগে গিয়ে শুভেন্দু বলেন,”সার্চ ওয়ারেন্ট, ভিডিয়োগ্রাফি ছাড়া… আমার বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া কীভাবে অভিযান হতে পারে? যদি দুটো ভাঙা বন্দুক বা জাল নোট বা মাদক রেখে দেওয়া হয়, তার দায়িত্ব কে নেবে?”
“আমার উপস্থিতিতে যদি সার্চ ওয়ারেন্ট থাকে, হাইকোর্টের অনুমোদন যদি থাকে, আমি অনুমতি দেব। আমি আইন মেনে চলি,”বলে জানান শুভেন্দু।