মিঠুনের রোড শো-এ বোতল ও ইটবৃষ্টির অভিযোগ, প্রচার ঘিরে তুমুল হট্টগোল

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

মঙ্গলবার অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো শুরু করেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। হঠাৎই মিছিলের মাঝে ইট ও বোতল ছোড়া শুরু হয় বলে বলে অভিযোগ। বিষয়টি নজর আসার পরেই বোতল ছুড়তে নিষেধ করেন অগ্নিমিত্রা নিজে। কিন্তু তারপরেও কোনও কাজ হয়নি। এরপর যারা বোতল ছুড়ছিল তাদের দিকে পালটা ধেয়ে যান বিজেপি কর্মী সমর্থকেরা।

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে মিঠুন চক্রবর্তীর রোড শো-এর আয়োজন করা হয়। অভিযোগ সেই সময় বোতল ছোড়ার ঘটনা ঘটে। তৃণমূলের এক যুব নেতা আবীর আগরওয়ালের মদতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপির। পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ।

Editor001
  • Editor001