CORONA: রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে ৩০০০, মৃত ৫, আতঙ্কে রাজ্যবাসী

সর্বত্র বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এবার একধাক্কায় পশ্চিমবঙ্গে অনেকটাই বেড়ে গেলো ভাইরাসের সংক্রমণ। আগের থেকে গত ২৪ ঘন্টায় হু হু করে বেড়েছে সংক্রমণ। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০২৯ জন। যা গতদিনের তুলনায় অনেকটাই বেশি।

ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। রাজ্যে করোনা পজিটিভটি রেট ১৮.৯৫। যা গতদিনের তুলনায় বেশি। সারাদেশের মতো বাংলার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই কারণে রাজ্যে ফের বন্ধ হতে পারে স্কুল?

প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *