সুস্মিতা সেনকে বিয়ের ঘোষণা ললিত মোদির, উচ্ছসিত ‘বিশ্বসুন্দরী’র ফ্যানেরা

ক্রিকেটের মধ্যে আইপিএল খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এই আইপিএল এর প্রথম তথা প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ললিত মোদী। প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির বর্তমান বয়স ৫৬। তিনি বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী সুস্মিতা সেনকে!

বৃহস্পতিবার অভিনেত্রীর সঙ্গে নিজের একাধিক মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ললিত মোদী। পোস্টে অভিনেত্রীকে বেটার হাফ লিখে সোশ্যাল মিডিয়ায় জল্পনা উস্কে দেন মোদী। যদিও ললিত মোদী পরে টুইটারে জানান যে তারা বর্তমানে ডেট করছেন। এবং পরে বিয়ে করবেন তারা।

কিন্তু কবে বিয়ে করবেন এই বিষয়ে কোনো কিছুই জানাননি। তাদের বিয়ের অপেক্ষায় থাকবেন শুভাকাঙ্খীরা। তাদের কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ললিত মোদির কথা যদি সত্যি হয় তবে ফের আর একবার মিলন ঘটবে ক্রিকেট ও বলিউড জগতের। অভিনেত্রী সুস্মিতার ফ্যানেরা রয়েছে খুশির খবরের অপেক্ষায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *