Google -এ লোকসভা ভোটের প্রচার! ডিজিটাল বিজ্ঞাপনে খরচে এগিয়ে কোন দল?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা। আর সেই সাথে চলছে সোশ্যাল মিডিয়ায় টানা প্রচার। যুগের সাথে তাল মিলিয়ে প্রায় সমস্ত রাজনৈতিক দল বেঁচে নিয়েছে ডিজিটাল মাধ্যম কে।

চলতি লোকসভা নির্বাচন ডিজিটাল মাধ্য়মে বিজ্ঞাপনের বহর অনেকটাই বেড়েছে আগের লোকসভা নির্বাচন থেকে। ২০১৯ সালের তুলনায় এখনও পর্যন্ত ছয় গুণ বেড়েছে গুগলে রাজনৈতিক বিজ্ঞাপনের খরচের হার।

১৪ মে পর্যন্ত Google বিজ্ঞাপন ট্রান্সপারেন্সি সেন্টারের মাধ্যমে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, প্রায় দুই মাসে রাজনৈতিক বিজ্ঞাপনে ১৫০ কোটি টাকা খরচ হয়েছে। একই প্ল্যাটফর্মে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময়, ১০ মার্চ থেকে নির্বাচনের ঘোষণার তারিখ থেকে ২৩ মে, ফলাফল ঘোষণা পর্যন্ত মোট ব্যয় ছিল ২৬.৫৯ কোটি টাকা। গত লোকসভা নির্বাচনে গুগলের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের বিজ্ঞাপনে ব্যয় করা মোট অর্থের পরিমাণ ইতিমধ্য়েই প্রায় ছয়গুণ বৃদ্ধি পেয়েছে। এখনও তিন দফায় ভোট বাকি রয়েছে।

ভারতীয় জনতা পার্টি ৫৮.১ কোটি টাকা

ভারতীয় জাতীয় কংগ্রেস ৩৫.১ কোটি টাকা

পপুলাস এমপাওয়ারমেন্ট নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড ১৪.১ কোটি টাকা

যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি ১২.১ কোটি টাকা

বিজু জনতা দল ৭.৩২ কোটি টাকা

তেলেগু দেশম পার্টি ৬.০৪ কোটি টাকা

আই-প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড ৩.৭৬ কোটি টাকা

শ্রী সিমেন্ট লি ২.৬ কোটি টাকা

ওয়ে টু নিউজ প্রাইভেট লিমিটেড ২.৫৭ কোটি টাকা

প্রিথাম ইয়ারমাকা ৫৬.৬ লাখ টাকা

ডিবি কর্পোরেশন লিমিটেড ৫৪.৬ লাখ টাকা

CVR Idream Media Pvt Ltd ৫১.৪ লাখ টাকা