রণবীরকে ছাড়তে ক্যাটরিনাকে পরামর্শ দিয়েছিলেন ইমরান হাসমি!

দীর্ঘ চার বছর প্রেমের পর ২০১৬ সালে যে যার পথ আলাদা করে নিয়েছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। ভক্তরা ভেঙে পড়লেও আবার পরবর্তী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। ক্যাটরিনা এখন ভিকি কৌশলকে নিয়ে সুখী। আর আলিয়া ভাটকে নিয়ে সুখী রণবীর।

তবে একটা বিষয় নিয়ে আজও চর্চা হয় বলিপাড়ায়। ইমরান হাসমিই নাকি ক্যাটরিনাকে পরামর্শ দিয়েছিলেন রণবীরকে ছেড়ে আসার জন্য। করণ জোহরের চ্যাট শোতে ইমরানকে বলা হয়েছিল- রণবীর এবং ক্যাটরিনাকে তিনি কী পরামর্শ দিতে চান? তখন তিনি রণবীরকে পরামর্শ দেন, ‘মহিলাদের নিয়ে খেলা বন্ধ করো।’ আর ক্যাটরিনার উদ্দেশ্যে বলেন, ‘রণবীরকে ছাড়ো।’

রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফকে শেষ বার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ‘জাগ্গা জাসুস’ সিনেমায়। তার পরই দুই জনের পথ আলাদা হয়ে যায়। ছবিটিও বক্স অফিসে সে ভাবে আলোড়ন ফেলতে পারেনি। তবে বিচ্ছেদের পরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রণবীর এবং ক্যাট।

এ দিকে, মহেশ শর্মার ‘টাইগার-৩’ ছবিতে ক্যাটরিনার সঙ্গে প্রথম বার পর্দা ভাগ করবেন ইমরান। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ক্যাটরিনার আর এক প্রাক্তন সালমান খান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *