“বারাণসীর ৮টি গ্রাম দত্তক নিয়েছিলেন প্রধানমন্ত্রী, তার কি হলো?”-প্রশ্ন কংগ্রেস নেতা জয়রামের

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার গঙ্গা দূষণ প্রসঙ্গে মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।সেই সাথে প্রশ্ন তুললেন মোদির দত্তক নেয়া সেই ৮ টি গ্রামের অবস্থা নিয়ে।

প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ প্রস্ন তুলেছেন। তিনি বলেন, আগের ভোটে মোদী যে গ্রামগুলিকে দত্তক নিয়েছিলেন, তার কী হল? কী হল গঙ্গাদূষণ রোধে খরচ করা ২০ হাজার কোটির টাকার? বারাণসীর জন্য তিনি কিছুই করেননি কার্যত এই অভিযোগ তুলে রমেশ বলেন, উনি স্বীকার করে নিন যে বারাণসীর উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী।

রমেশ বলেন, ২০ হাজার কোটি টাকা খরচ করার পরেও কেন আজ গহ্গা নোংরা নদীগুলির মধ্যে একটি। কেন প্রধানমন্ত্রী বারাণসীতে মহাত্মা গান্ধীর স্মৃতি ধ্বংস করায় বদ্ধ পরিকর?

জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, উনি যখন ২০১৪ সালে বারাণসীতে এসেছিলেন তখন বলেছিলেন, ‘মা গঙ্গা নে মুঝে বুলায়া হ্যায়।’ বলেছিলেন, গঙ্গার জল শুদ্ধ করে তোলা হবে। কিন্তু কুর্সিতে বসেই নি অপারেশন গঙ্গার নাম বদলে নমামি গঙ্গে ছাড়া আর কিছুই করেননি।

জয়রাম রমেশ বলেছেন, “মা গঙ্গাকেও ভড়কি দিতে পারেন যিনি, তাঁকে কী করে বারাণসীর মানুষ বিশ্বাস করতে পারেন। বারাণসী শহরের বাইরে ৮টি গ্রাম দত্তক নিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের একটি রিপোর্ট বলছে, প্রতিশ্রুতিমতো সেখানে স্মার্ট স্কুল গড়ে ওঠেনি। নেই উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থা এবং পাকা বাড়ি। ১০ বছরে গ্রামগুলির কোনও উন্নতি হয়নি।”