“অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ংকর”-বামফ্রন্টের বিরুদ্ধে বিস্ফোরক নওশাদ সিদ্দিকী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার আসন সমঝোতা নিয়ে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে মুখ খুললেন আইএসএফ প্রধান নৌসাদ সিদ্দিকী।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছিলেন, ISF-এর সঙ্গে আসন সমঝোতা ভাঙার কারণ নওশাদ। এবার সেলিমের মন্তব্যের পালটা মুখ খুললেন নওশাদ।

নওশাদ সিদ্দিকি বলেন, ‘মহম্মদ সেলিম অসত্য কথা বলছেন। ওরা বলেছিল যদি নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়ায় তাহলে পাঁচটা আসন দেবে না হলে চারটে। নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন নাকি হরিয়ানাতে দাঁড়াবেন, তা মহম্মদ সেলিমরা ঠিক করবেন না। করবে ISF।’

তিনি আরও বলেন, ‘ওঁরা যেখানে ডেকেছেন, যতবার ডেকেছেন, আমরা গিয়েছি। আমরা আলিমুদ্দিনে গিয়েছি। সেলিম সাহেবের সঙ্গে কথা বলেছি। আমাদের বারবার বলেছে, বসিরহাটের আসনটি CPI ছাড়তে নারাজ। বারাসত নিতে বলেছিল। কিন্তু, এখন দেখলাম ওখানে সিপিএম লড়ছে। তার মানে আমাদের অসত্য তথ্য দেওয়া হয়েছিল।’

একইসঙ্গে সেলিমকে তোপ দেগে তিনি বলেন, ‘অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ংকর।’