BigNews: কোটি কোটি গ্রাহকদের জন্য বাম্পার সুখবর, বড় সিদ্ধান্ত নিলো EPFO

কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংস্থা (EPFO)-র গ্রাহকদের জন্য দারুন খবর!প্রভিডেন্ট ফান্ড (PF) থেকে অগ্রিম টাকা তোলার সুবিধা আরও সহজ ও দ্রুত হল। গৃহনির্মাণ, বিয়ে, অসুস্থতা ও শিক্ষার জন্য অটো ক্লেমের মাধ্যমে তহবিল থেকে টাকা তোলার নিয়মকে আরও সহজ করেছে ইপিএফও।

কী কী পরিবর্তন এল?

মেয়াদ বৃদ্ধি: আগে যেখানে 50 হাজার টাকা পর্যন্ত অগ্রিম টাকা তোলা যেত, এবার তা বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে।
দ্রুত সমাধান: অটো ক্লেম সেটেলমেন্টের মাধ্যমে মাত্র 2-3 দিনের মধ্যে টাকা গ্রাহকের হাতে তুলে দেওয়া হবে। আগে এই প্রক্রিয়া সম্পন্ন করতে 10 থেকে 12 দিন সময় লাগত।

সহজ প্রক্রিয়া: সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করা যাবে। KYC ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করলেই হবে।

কোন কোন ক্ষেত্রে টাকা তোলা যাবে?

শিক্ষা: 68K অনুচ্ছেদ অনুযায়ী শিক্ষার জন্য অগ্রিম টাকা তোলা যাবে।

বিয়ে: 68K অনুচ্ছেদ অনুযায়ী বিয়ের জন্য অগ্রিম টাকা তোলা যাবে।

বাড়ি নির্মাণ: 68B অনুচ্ছেদ অনুযায়ী বাড়ি নির্মাণের জন্য অগ্রিম টাকা তোলা যাবে।

অসুস্থতা: চিকিৎসার জন্যও অগ্রিম টাকা তোলা যাবে।

কীভাবে আবেদন করবেন?

ইপিএফও-র ওয়েবসাইটে (https://www.epfindia.gov.in/) গিয়ে লগইন করুন।
‘অনলাইন সার্ভিসেস’ ট্যাবে ক্লিক করুন।
‘অগ্রিম ক্লেম (অটো মোড)’ অপশন নির্বাচন করুন।
প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আবেদন জমা দিন।