BigNews: পেট্রল ৫ টাকা, ডিজেল ৩ টাকা, দাম কমিয়ে দিলো সরকার

বর্তমানে কিছুটা স্থিমিত হলেও কিছুদিন আগে রকেট গতিতে বাড়ছিল জ্বালানির দাম। বাইক বা গাড়ি চালাতে গিয়ে কপালে ভাঁজ পড়ছিলো চালকের। আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। সব থেকে বেশি চিন্তা শুরু হয় যখন পেট্রল ও ডিজেলের দাম পার করে ফেলে ১০০র গন্ডি।
তবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি কমিয়ে দিলেন যথাক্রমে ৫ টাকা ও ৩ টাকা।
প্রসঙ্গত, দেশীয় বাজারে তেলের দাম সাধ্যের মধ্যে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেলের দামের লাগাম ছাড়া বৃদ্ধিতে অতিষ্ট হয়ে উঠেছিল দেশের সাধারণ মানুষ। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছিল নিত্যপ্রয়াজনীয় জিনিসের দাম। কাঁচামাল ও পণ্য পরিবহনে বাড়তি খরচের কারণেই বাড়ছিল বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম। পরবর্তীতে কেন্দ্র সরকার ও দেশের কিছু রাজ্য সরকার কর কমিয়ে দেওয়ার কারণে কিছুটা স্বস্তিতে রয়েছে সাধারণ মানুষ।