‘বলল, আমি মৃত!’ ভোট দিতে গিয়ে অবাক প্রৌঢ়া, জেনেনিন কী বললেন প্রিসাইডিং অফিসার?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার এক বৃদ্ধা মহিলা ভোট দিতে গিয়ে দেখেন ভোটার তালিকায় তার নাম ডিলিটেড বলে দেখানো হয়েছে। আর সেই নিয়েই জামালপুর বিধানসভার আনগুনা বি এম হাইস্কুলে ২৫১ নং বুথে শোরগোল। ওই প্রবীণার নাম ময় সামন্ত।
এই প্রসঙ্গে মায়া সামন্ত বলেন, ‘আমি ভোটার কার্ড, আধার কার্ড সব নিয়ে গিয়েছিলাম। কিন্তু, আমাকে মৃত বলে দাবি করে ভোট দিতে দেয়নি।’
এই বিষয়ে ভোটকর্মী বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের যে ভোটার লিস্ট দিয়েছে সেখানে তাঁর নামের পাশে ডিলিটেড একটা স্ট্যাম্প দেওয়া রয়েছে। আমি তো আর কারও বদলে ওঁকে ভোট দেওয়ার অনুমতি দিতে পারি না।’
উল্লেখ্য, এই বার সাত দফায় অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন ২০, ২৫ মে এবং ১ জুন পরবর্তী দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে। ৪ জুন দেশজুড়ে ঘোষিত হবে ফলাফল।