ভোট প্রচারে কেন বঙ্গে এলেন না রাহুল গান্ধী? মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

অধীরের হয়ে প্রচারে রাহুল গান্ধীর না আসা প্রসঙ্গে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
তিনি বলেন, ‘রাহুল গান্ধী আসতে চেয়েছিলেন ১১ তারিখ। কিন্তু, আমার ১১ তারিখ অনেক কর্মসূচি ছিল, শেষ প্রচার ছিল। আমিই তাঁকে আসতে না করেছিলাম। বলেছিলাম, ম্যানেজ করে নেব। কোনও চিন্তা নেই। রাহুল গান্ধী কিছুদিন আগেই মুর্শিদাবাদের উপর দিয়ে দুই দিন হেঁটেছেন। রাতে থেকেছেন। আর কী করবেন রাহুল গান্ধী?’

তৃণমূলকে তোপ দেগে অধীর বলেন, ‘ইউসুফ পাঠানকে বলির পাঁঠা করা হচ্ছে। ইউসুফ পাঠান একজন বড় ক্রিকেটার। কিন্তু, তাঁকে সম্মান দেওয়ার কোনও ইচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। যদি সাংসদ করার ছিল তাহলে রাজ্যসভায় পাঠাতে পারতেন। আসলে তাঁকে সামনে রেখে সংখ্যালঘু ভোটে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। মোদী এবং বিজেপি যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে তা সকলের জানা।’