অমিতাভের নাতনি নভ্যার সঙ্গে প্রেম করছেন সিদ্ধান্ত চতুর্বেদী!

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। এই স্টার কিডকে ঘিরে অনুরাগীদের কৌতুহলের অন্ত নেই। নভ্যা কার সঙ্গে প্রেম করছেন, তা নিয়ে অনুরাগীদের মনে অনেক জল্পনা।

সম্প্রতি একটি ছবি পোস্ট করেন নভ্যা। সেখান থেকেই নতুন জল্পনার সূত্রপাত। নভ্যা ও অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর দু’টি আলাদা পোস্ট দেখেই মূলত গুঞ্জনের সূচনা। যে ছবি মেলাতে গিয়ে নেটিজেনরা ভাবছেন তারা দুজন প্রেম করছেন।

ছবিতে দেখা যায়, পাহাড়ের কোলে এক হোটেলের বারান্দায় বসে আছেন নভ্যা। আকাশে ভরা পূর্ণিমার চাঁদ। সাদা টপ-জিন্সে অমিতাভের নাতনির ছবির ক্যাপশন, ‘ছবি তুলেছে নক্ষত্র’!

অন্যদিকে, সিদ্ধান্তও একটি ভিডিও শেয়ার করেছেন। হৃষিকেশে নতুন সিনেমার শুটিং লোকেশন থেকে প্রায় একই সময়ে।

হৃষিকেশ ট্যুরের রোমাঞ্চকর অভিজ্ঞতার টুকরো মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার মন আর চাঁদ দুটোই ঝকঝকে পরিষ্কার।’ এরপরই নভ্যাকে সিদ্ধান্তের পোস্টে সূর্যের ইমোজি কমেন্ট করতে দেখা গিয়েছে। আর তা দেখেই হইচই পড়ে যায় ভক্ত মহলে! সবার ধারণা দুজন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

এদিকে, অমিতাভ বচ্চনও কদিন আগে তার ইনস্টাগ্রামে ঋষিকেশের একটি ছবি পোস্ট করেছেন এবং প্রকাশ করেছেন সেই ছবি নভ্যার তোলা।

সম্প্রতি, সিদ্ধান্ত চতুর্বেদির শেয়ার করা পাহাড়ের ছবিতে লাভ ইমোজি দিয়েছেন নভ্যা। এসব দেখেই দুয়ে-দুয়ে চার করেছেন নেটিজেনরা। বেশ কিছু ভক্ত পোস্টগুলিতে মন্তব্য করেছেন, তারা নিশ্চিত যে সিদ্ধান্ত এবং নভ্যা ডেটিং করছেন।

এসব জল্পনার মধ্যেই নিজের ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশন সম্পাদনা করেছেন নভ্যা। প্রথমে ক্যাপশন ছিল, ‘ছবি তুলেছে চাঁদ’! পরে অবশ্য সেই ক্যাপশন বদলে চাঁদের জায়গায় তারার ইমোজি দিয়ে দেন। ফলে ‘গেহরাঁইয়া’ অভিনেতা এবং নভ্যার মধ্যে কী চলছে, এ নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে নেটিজেনের মনে। সময়ই বলে দেবেন তারা দুজন প্রেম করছেন নাকি ঘটনা অন্য কিছু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *