ধর্ম পরিবর্তন করিয়ে যৌন হেনস্থা, রেললাইনে ধাক্কা দিয়ে খুন! তরুণীর মর্মান্তিক পরিণতি

উত্তর প্রদেশে এক কলেজ ছাত্রীকে যৌন হেনস্তা করে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। যুবকের নাম ফরিয়াদ হুসেন।জানা গেছে অভিযুক্ত ওই যুবক জোর করে মেয়েটিকে বাইকে তুলে নিয়ে যায় তারপর চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রেললাইন থেকে ওই তরুণীর দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করা হয়েছে।
মেয়েটির দেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, নির্যাতিতা কলেজ ছাত্রী নয়া বস্তি এলাকার ফতেগঞ্জ পূর্ব থানা এলাকার বাসিন্দা। পরিবারের দায়ের করা মামলা অনুযায়ী, অভিযুক্ত ফরিয়াদ গত সাত মাস ধরে ১৫ বছরের ওই ছাত্রীকে উত্যক্ত করত। প্রায় প্রতিদিনই তার পিছু ধাওয়া করত ফরিয়াদ। তাকে উদ্দেশ্য করে অশালীন ইঙ্গিত করত। জানা গেছে ওই যুবক জোর করে তরুণীর ধর্ম পরিবর্তন করিয়েছিলেন।
এরপর গত ৮ মে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে কলেজ যাচ্ছিল ছাত্রী। পথে অভিযুক্ত তাকে জোর করে বহগুল নদীর ধারে ব্রিজের উপর নিয়ে যায়। FIR-এ আরও উল্লেখ করা হয়েছে, ফরিয়াদ প্রথমে মেয়েটিকে ধর্ষণ করে। তারপর তাকে ট্রেনের সামলে ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। দ্রুতগতিতে আসা ট্রেনের নীচে পড়ে শরীর দু’টুকরো হয়ে যায় মেয়েটির।