কানাডায় ‘খালিস্তানপন্থী’ স্লোগান, বিশ্ব রাজনীতিতে ভারতের উপর বাড়ছে চাপ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টির ট্রুডোর উপস্থিতিতে একটি অনুষ্ঠানে ‘খালিস্তানপন্থী’ স্লোগান দেওয়া হয়েছে। ঘটনার পর সোমবার কানাডার ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে ভারত। খালিস্তান আন্দোলন নিয়ে সম্প্রতি ভারত-কানাডার কূটনীতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর মধ্যে বাড়তি উত্তেজনা যুক্ত হলো।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ এবং দৃঢ় প্রতিবাদ জানিয়েছে।

কানাডাভিত্তিক সিপিএসি টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ট্রুডো খালসা দিবস উপলক্ষে ভাষণের মঞ্চে উঠার পর ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগান আরো জোরে দেওয়া হতে থাকে।

হাজার হাজার মানুষ রোববার (এপ্রিল ২৮, ২০২৪) শহরের সবচেয়ে বড় বার্ষিক সমাবেশের উদ্দেশে টরন্টোর কেন্দ্রস্থলে উপস্থিত হয়।

ট্রুডো তার ভাষণে গত বছর শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত জড়িত বলে অভিযোগ করে। এছাড়াও কানাডায় শিখদের অধিকার ও স্বাধীনতা সর্বদা রক্ষা করার এবং সম্প্রদায়কে ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রুডো।

এদিকে টাইমস অব ইন্ডিয়া আজ (মে ৫, ২০২৪) জানিয়েছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিষয়টি তেমন খারাপ নয় তবে কানাডার মধ্যে সংগঠিত ঘটনা নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হতে চলেছে।

কানাডার সঙ্গে সম্পর্ক খারাপ করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখে কিভাবে তা এখন দেখার বিষয় বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ কানাডা উত্তর আমেরিকার অংশ। সূত্র: ভিনটেজ ইউটিউব ভিডিও, টাইমস অব ইন্ডিয়া