OMG! স্কুলে দেরি করে আসায় শিক্ষিকাকে পেটালেন প্রিন্সিপাল, দেখেনিন ভাইরাল ভিডিও

স্কুলে দেরি করে আসার অভিযোগে এক শিক্ষিকাকে মারধর করছেন নারী অধ্যক্ষ। আর তা আটকাতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন অধ্যক্ষের গাড়িচালকও। এমন একটি ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা গুঞ্জন চৌধুরীকে লাঞ্ছিত করেছেন সেখানকার অধ্যক্ষ। তবে তিনি অভিযোগ করেছেন, হাতাহাতির সময় তার জামা ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন ওই শিক্ষিকা।
ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষে ছোট ছোট শিক্ষার্থীদের সামনেই শিক্ষিকার ওপর চড়া হয়েছেন অধ্যক্ষ। এসময় বাঁচার চেষ্টা করতে থাকা শিক্ষিকা অধ্যক্ষের জামা মুঠ করে ধরে রাখেন। আর তাদের ছাড়ানোর চেষ্টা করছিলেন অধ্যক্ষের পুরুষ গাড়িচালক এবং আরেকজন নারী সহকর্মী।
একপর্যায়ে শিক্ষিকার মুখে আঘাত করেন অধ্যক্ষ। এসময় পেছন থেকে তাদের এক সহকর্মীকে বলতে শোনা যায়, এটি ভিডিও করা হচ্ছে। ম্যাডাম দুর্ব্যবহার করছেন। আপনাকে কি এমন আচরণে মানায়?
হাতাহাতির সময় অধ্যক্ষ এবং শিক্ষিকা উভয়েই অশালীন ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।
A Principal in Agra beat up a teacher this bad just because she came late to the school. Just look at her facial expressions. She's a PRINCIPAL 😭 @agrapolice pic.twitter.com/db8sKvnNvs
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) May 3, 2024
ঘটনার দ্বিতীয় পর্যায়ে দেখা যায়, শ্রেণিকক্ষের দরজার কাছে দাঁড়ানো অধ্যক্ষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন শিক্ষিকা। এসময় তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন অধ্যক্ষের গাড়িচালক এবং দুজনে হাতাহাতিতে জড়ান।
তখন অধ্যক্ষ ও নারী উভয়েই একে অপরকে ‘নির্লজ্জ নারী’ বলে গালি দেন।
এই ঘটনায় মারধরের শিকার ওই শিক্ষিকার বিরুদ্ধেই পুলিশে অভিযোগ জানিয়েছেন অধ্যক্ষ।