রাজ্যপালের বিরুদ্ধে শ্লীতাহানির অভিযোগ, রাজভবনের CCTV ফুটেজ চাইল লালবাজার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তদন্তে গতি এসেছে। তদন্তের স্বার্থে রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ।
রাজভবনের এক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন।হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
লালবাজারের ‘SET’ (Special Enquiry Team) নামে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।তদন্তকারী দল রাজভবনে গিয়ে সিসিটিভি ফুটেজ চেয়েছে এবং বেশ কিছু কর্মীর সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করেছে।
অভিযোগকারিণী মহিলার সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।পুলিশ ইতিমধ্যেই বেশ কিছুজনের নামের তালিকা তৈরি করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে।
রাজভবন তরফ থেকে বৃহস্পতিবার কলকাতা পুলিশকে রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।তবে লালবাজার স্পষ্ট করেছে যে তাদের কাছে রাজভবন থেকে কোনও অফিসিয়াল নির্দেশ আসেনি।অভিযোগকারিণী রাজভবনের অতিথিশালায় থাকতেন। অভিযোগ দায়েরের পর তিনি পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন।
লালবাজার তাকে একটি নিরাপদ জায়গায় আশ্রয় দিয়েছে।এই ঘটনার পরিণতি কী হবে তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলমান রয়েছে এবং পুলিশ সব দিক থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করছে।