ইতিহাস, ভূগোলে ১০০-য় ১০০, অংকে ৯৯, দেখেনিন মাধ্যমিকে ২য় সাম্যপ্রিয়র মার্কশিট

পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু মাধ্যমিক পরীক্ষায় ৬৯২ নম্বর পেয়ে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

সাম্যপ্রিয় ভোরে নয়, বরং রাতে পড়াশোনা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন নিয়মিত পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা এবং গান শোনাও তার পছন্দের ছিল।

সাম্যপ্রিয়ের ইচ্ছা বড় হয়ে একজন ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করা।

সমস্ত বিষয়েই AA পেয়েছে সে। তিনটি বিষয়ে পেয়েছে ১০০-য় ১০০ নম্বর। এই তিনটি বিষয় হল ভৌত বিজ্ঞান, ভূগোল , ইতিহাস। এছাড়াও অংকে পেয়েছে ৯৯, জীবন বিজ্ঞানে ৯৯, বাংলায় ৯৯, ইংরেজিতে ৯৫।

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। মোট ৯ লক্ষ ১০ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

এই বছরের পাশের হার ৮৬.৩১%, যা গত বছরের ৮৬.১৫% এর চেয়ে বেশি।
পূর্ব মেদিনীপুরের রেকর্ড ভাঙল কালিম্পং: দীর্ঘদিন ধরে পাশের হারে শীর্ষে থাকা পূর্ব মেদিনীপুরকে এবার টেক্কা দিয়েছে কালিম্পং।

কলকাতা তৃতীয় স্থানে: শহর কলকাতা এবার মাধ্যমিকের পাশের হারে তৃতীয় স্থান অর্জন করেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, শহর কলকাতায় ইংরেজি মাধ্যমের প্রতি ঝোঁক বৃদ্ধি পাওয়ায় সেখানকার মেধাবীদের উপর প্রভাব ফেলছে।