‘জার্সি’ ফ্লপ, ফের নতুন সিনেমায় শাহিদ কাপুর, জানিয়ে দিলেন পরিচালক

বলিউড অভিনেতা শাহিদ কাপুর। তার অভিনয়ে মুগ্ধ ভক্তরা। এ অভিনেতাকে শেষবার ‘জার্সি’ ছবিতে দেখা গেছে। ছবিটি আশা অনুযায়ী সাফল্য পায়নি। তবে প্রশংসিত হয়েছে শাহিদের অভিনয়।

এদিকে জানা গেল, নতুন আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন এই অভিনেতা। ই-টাইমসকে দেয়া সাক্ষাৎকারে পরিচালক আনিস বামজি বলেছেন, শাহিদ কাপুরকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন তিনি। ‘ভুল ভুলাইয়া ২’ আকাশ ছোঁয়া সাফল্যের পর নতুন সিনেমার প্ল্যান করছেন পরিচালক। সেই ছবিতেই নায়ক হবেন শাহিদ।

এখনও সিনেমার নাম ঠিক হয়নি। কে হবেন নায়িকা তাও চূড়ান্ত নয়। তিনি শুধু বন্ধু শাহিদ কেই চূড়ান্ত করেছেন।

পরিচালক বলেন, ‘শাহিদ আমার ভালো বন্ধু। সে আমার সঙ্গে আগেই কাজ করতে চেয়েছিল। আমিও খুব আগ্রহী তাকে নিয়ে কাজ করতে। আমরা এখন সঠিক গল্পের জন্য অপেক্ষা করছি। আর এক মাসের মধ্যে আমি সিদ্ধান্ত নেব গল্পের ব্যাপারে। সে একজন অসাধারণ অভিনেতা। সর্বশেষ আমি তার ‘জার্সি’ দেখেছি। তার অভিনয়ে মুগ্ধ হয়েছি আমি।’

অন্যদিকে পরিচালকের ঘনিষ্ঠ সূত্র জানায়, সম্প্রতি শাহিদের সঙ্গে আনিসের বৈঠক হয়েছে। শিগগিরই এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণাপ আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *