T20 World Cup: কয়েক মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ অক্টোবর শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে আসরটি। এবারের আসরে গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

দুই দলের ম্যাচের টিকেট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে টিকেট। আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

গ্লোবাল স্পোর্টস ট্রাভেল সংস্থার অ্যাশ চাওলা জানান, ৪০ শতাংশ টিকেট কিনেছেন ভারতীয় দর্শকরা, ২৭ শতাংশ উত্তর আমেরিকা, ১৮ শতাংশ অস্ট্রেলিয়া, ১৫ শতাংশ যুক্তরাজ্য এবং বাকি টিকেট কিনেছেন অন্য দেশের মানুষ।

এদিকে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু মেলবোর্নের হোটেলগুলোও খালি নেই।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *