OMG! স্পাইডার ম্যানের পোশাকে বিপজ্জনক স্টান্ট তরুণ -তরুণীর! পুলিশের চোখে পড়তেই গ্রেফতার

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।
টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে দিল্লির রাস্তায় প্রচণ্ড গতিতে পালসার বাইক চালাচ্ছেন দুজন যুবক । শুধু তাই নয়, দুজনেই পুরোপুরি স্পাইডারম্যানের পোশাক পরেছেন। এই ভিডিয়োটি @ANI -তেও শেয়ার করা হয়েছে। দিল্লি পুলিশ নজফগড়ের আদিত্য নামে একজনকে শনাক্ত করেছে।
তাদের দুজনকেই হেলমেট এবং নম্বর প্লেট ছাড়াই বাইকে দেখা গিয়েছে, তারপরে পুলিশ তাদের বীরত্বের অবসান ঘটাতে কোনও কসরত রাখে নি। মোটর ভেহিকেল (এমভি) আইনের কয়েকটি ধারা লঙ্ঘন করে গাড়ি চালানোর জন্য দিল্লি পুলিশ তাদের গ্রেফতার করেছে।
#WATCH | Delhi: Two persons, including a woman, were arrested under Motor Vehicles Act from Najafgarh after a video went viral on social media in which a person was riding a bike without a helmet, a number plate, a mirror or a license, and was doing stunts in the costume of… pic.twitter.com/uMjw2MgWki
— ANI (@ANI) April 26, 2024